Logo
Logo
×

Advertisement

বিনোদন

চরিত্রের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে: রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

চরিত্রের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে: রাশমিকা

Advertisement

অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে বিকিনি কিংবা খোলামেলা পোশাক পরা এবং নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন।

তবে নিজের আপত্তির কথা নির্মাতাদের জানানো যে সবসময় সহজ নয়, সেটিও স্বীকার করে নেন এ অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এমন কথা বলেন রাশমিকা মান্দানা। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির ছিলেন অভিনেত্রী।

সেখানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয়শিল্পীদের নিজেদের পছন্দ-অপছন্দের কথা জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন রাশমিকা মান্দানা। সেই অনুষ্ঠানে আলোচনার মূল কেন্দ্রে ছিল অভিনেতা রাম চরণের ‘পেদ্দি’ সিনেমায় অভিনেত্রী জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে।

‘পেদ্দি’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। বুচি বাবু সানা পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর অভিনেত্রী জাহ্নবী কাপুরের চরিত্র অচিয়াম্মার উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। সিনেমাপ্রেমী দর্শকদের একাংশের অভিযোগ— চরিত্রটির ব্যক্তিত্ব, গল্পে তার ভূমিকা এবং নিজস্ব সিদ্ধান্তের গুরুত্ব প্রতিষ্ঠার চেয়ে তার শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কিছু দৃশ্যে ক্যামেরার দৃষ্টিভঙ্গি ও সংলাপ নিয়েও আপত্তি উঠেছে। বিশেষ করে জাহ্নবীর শরীরের নির্দিষ্ট অংশের ওপর বারবার ক্যামেরা কেন্দ্রীভূত করা এবং তার চরিত্রের অনিচ্ছা সত্ত্বেও রাম চরণের চরিত্রের চুম্বনের দৃশ্য নিয়ে সমালোচনা হয়। বিতর্কের পর সিনেমাটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে রাশমিকা মান্দানা বলেন, কোনো কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার মতো পোশাক লাগতে পারে। কিন্তু তাতেও আপনার শরীরের অতিরিক্ত অংশ প্রদর্শনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বাণিজ্যিক সিনেমায় এমন পোশাক পরার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেসব ব্যক্তিগত পছন্দের সঙ্গে পুরোপুরি মেলে না। সে ক্ষেত্রে নিজের সীমারেখা স্পষ্ট করে দেন তিনি।

অভিনেত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রেই তার পছন্দের পরিচালকরা বিষয়টি বুঝতে পারেন এবং তার সিদ্ধান্তকে সম্মান করেন। তাই কাজ বেছে নেওয়ার সময় এমন নির্মাতার সঙ্গে কাজ করতে চান, যারা অভিনয়শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দেন।

তিনি বলেন, তবে নিজের আপত্তির কথা জানানো যে সহজ নয়, সেটিও আমি জানি। কখনো কোনো দৃশ্য করতে না চাইলে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। বিজয়ের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে সাহস পান।

রাশমিকা বলেন, বিজয়ও সেটাই মনে করেন— অভিনয়শিল্পীদের পাশে এমন মানুষ থাকা জরুরি, যারা তাদের প্রয়োজনে ‘না’ বলার সাহস জোগাবেন। তিনি বলেন, কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনয়শিল্পীদের ওপর এক ধরনের চাপ তৈরি হতে পারে। তাদের মনে করিয়ে দেওয়া হয়, তারা অভিনেতা, ছবিতে কাজ করতে রাজি হয়েছেন— তাই চরিত্রের প্রয়োজনে সবকিছু করাই তাদের দায়িত্ব।

এমন পরিস্থিতিতে কেউ নিজের অস্বস্তির কথা জানালে তাকে অপেশাদার হিসেবে বিবেচনা করা হতে পারে, সেই আশঙ্কা থেকেই আপত্তি থাকা সত্ত্বেও কোনো কোনো দৃশ্যে রাজি হয়ে যান শিল্পীরা বলে জানান রাশমিকা মান্দানা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

শাহরুখ খানের সঙ্গে এক সিনেমায় অভিনয়ের ইচ্ছা রাশমিকার

শাহরুখ খানের সঙ্গে এক সিনেমায় অভিনয়ের ইচ্ছা রাশমিকার

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঝড় তুলবেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঝড় তুলবেন জায়েদ খান

চরিত্রের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে: রাশমিকা

চরিত্রের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে: রাশমিকা

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম