৫ ডিসেম্বর বিয়ে করছেন মিমি, সামনে এলো পাত্রের পরিচয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক
|
ফলো করুন |
|
|---|---|
কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী- এমন খবর ছড়িয়েছে টালিউডে।এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে নায়িকার উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি। তবে পাত্র বিনোদন জগতের কেউ নন।
তার ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌ বাহিনীর কর্মকর্তা বলে শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, ৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসবে বিয়ের আসর। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে।

