Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আলিয়াকে কেন বুড়ি দেখাচ্ছে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪ পিএম

আলিয়াকে কেন বুড়ি দেখাচ্ছে?

Advertisement

বর্তমানে খুব বেশি পার্টিতে অংশ নিচ্ছেন না আলিয়া ভাট। তবে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। তাকে দেখে উচ্ছস্বিত হওয়ার কথা ছিল অনুরাগীদের । তা কিন্তু হয়নি । বরং উদ্বেগের সঙ্গে অনুরাগীরা বলেছেন, আলিয়া কি অসুস্থ? 

অনুরাগীদের মাঝে চর্চা চলছে, আলিয়াকে ভীষণ অন্য রকম দেখাচ্ছে। আগের চেয়ে ক্ষীণ, ক্লান্ত। চোখের কোল বসে গিয়েছে। এ সব কি মাতৃত্বের ধকল? 

গত বছর নভেম্বর মাসে রণবীর কপূর আর আলিয়ার কোলে এসেছে কন্যা রাহা। তাকে নিয়েই ব্যস্ততায় কেটেছে দম্পতির। তার পর আবার একটু একটু করে কাজে ফিরছেন। 

সন্তান জন্মের পর আলিয়া প্রথম বার যখন প্রকাশ্যে এসেছিলেন, তার চেহারায় সদ্যমাতৃত্বের ছাপ ছিল। বাড়তি মেদ ছিল। যা ঝরাতে দু’মাসও নিলেন না অভিনেত্রী। এখন তাকে অস্থিচর্মসার লাগছে বলেই মনে করছেন অনুরাগীরা। 


 

Advertisement

আলিয়া বুড়ি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম