Logo
Logo
×

Advertisement

ইউরোপ

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা: জেলেনস্কি

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনার ‘প্রধান সমস্যা’। সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন।

যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেওয়া বিশ্বে ‘একটি বিপজ্জনক ঘটনার নজির’ স্থাপন করবে।

উল্লেখ্য যে, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব দনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে, দনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জানিয়েছিল যে, জেনেভায় ২৮-দফা শান্তি পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয়, সেটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম