Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় ৬৮ বাংলাদেশিসহ ১২৭ অবৈধ অভিবাসীকে জরিমানা

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

মালয়েশিয়ায় ৬৮ বাংলাদেশিসহ ১২৭ অবৈধ অভিবাসীকে জরিমানা

ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহারের অভিযোগে ১২৭ জন অবৈধ অভিবাসীকে জরিমানা করেছেন আদালত।  তাদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি রয়েছেন।

সম্প্রতি কেলান্তানের সেরিং, কোটা ভারুর একটি প্রিমা আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আটক ১২৭ জনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।  এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারায় মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়।

এ ছাড়া ১৬ জনের বিরুদ্ধে একই আইনের ১৫(১)(সি) ধারায় নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়।  অপর ১০০ জনের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় ইমিগ্রেশন পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়।

আদালতে অভিযুক্তদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি, ১৯ জন ইন্দোনেশীয়, তিনজন নেপালি, ছয়জন মিয়ানমারের এবং চারজন পাকিস্তানি নাগরিক।

সেশনস কোর্টের বিচারক জুলকপ্লি আবদুল্লাহ প্রত্যেক আসামিকে ১ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করেন।  জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের এক দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি খাইদিজাহ খাইরুদ্দিন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১০ আগস্ট কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালিত অভিযানে সেরিংয়ের প্রিমা আবাসন প্রকল্প এলাকা থেকে ওই ১২৭ জনকে আটক করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আরও পড়ুন

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম