Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

নিউইয়র্কে এক অভিবাসীকে আইস এজেন্ট গুলি করার পর ঘটনাস্থলে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। ছবি: এপি

Advertisement

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে এক অভিবাসীকে গুলি করেছেন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক এজেন্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে অভিযানের সময় আইসিইর এক কর্মকর্তা গুলি চালিয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, ওই ব্যক্তি জীবিত আছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ‘অমানবিক ও অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, এজেন্টরা গাড়িসহ ওই ব্যক্তি ও তার সঙ্গে থাকা পাঁচ বছরের এক শিশুকে ঘিরে ফেলে। এরপর একাধিকবার গুলি চালায়। আমাদের ধারণা, শিশুটি শারীরিকভাবে অক্ষত রয়েছে।

মামদানির মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।


বৃহস্পতিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, তিনি এই গোলাগুলির ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং নিউইয়র্কবাসীর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি এ-ও বলেছি যে, গোলাগুলির সময় ধারণ করা বডি ক্যামেরার ফুটেজ যেন জনসমক্ষে প্রকাশ করা হয়, যাতে আমরা প্রকৃত ঘটনা ও সত্য উদঘাটন করতে পারি।

ট্রাম্প এখন পর্যন্ত এই গোলাগুলির ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ভুক্তভোগীর নাম প্রকাশ না করে ডিএইচএস জানিয়েছে, ওই ব্যক্তি ডোমিনিকান রিপাবলিকের নাগরিক। বড় ধরনের চুরির অভিযোগে তার সাজা হয়েছিল। এ ছাড়া মারধর, ডাকাতি, মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং কয়েক দিন পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ওই ব্যক্তি ‘ট্রিনিটারিয়োস’ নামের একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গোষ্ঠীটিকে একটি আন্তঃদেশীয় অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এফবিআই কর্মকর্তাদের একটি গাড়ি তল্লাশি করতে দেখা গেছে।

এদিকে জোহরান মামদানি জানিয়েছেন, তিনি ট্রাম্পের কাছে এই শহরে আইসের আইন প্রয়োগের কার্যক্রম বন্ধের আহ্বান জানাবেন।

এক্স বার্তায় তিনি লিখেছেন, আইস এজেন্টরা আমাদের কমিউনিটিতে আতঙ্ক সৃষ্টি করবে আর আমি তা চেয়ে চেয়ে দেখব, তা হতে পারে না।

ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের এমন কয়েকটি শহরের মধ্যে একটি, যেখানে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগের কাজে পুলিশ কর্মকর্তাদের সহায়তা নিষিদ্ধ। 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একদল বিক্ষোভকারী ঘটনাস্থলে জড়ো হয়ে ‘আমরা ন্যায়বিচার চাই’ এবং ‘আমাদের রাস্তা থেকে আইসকে এখনই হঠাও’ বলে স্লোগান দেয়।

চলতি বছর বেশ কয়েকবার গোলাগুলির ঘটনায় আইস কর্মকর্তাদের নাম জড়িয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে রেনি গুডের মৃত্যুর ঘটনাটি অন্যতম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন

হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা, নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে চান ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা, নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে চান ট্রাম্প

আরও পড়ুন

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম