Logo
Logo
×

Advertisement

ফুটবল

মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি

ছবি: সংগৃহীত

Advertisement

১৩ জুলাই ১৯তম জন্মদিন পালন করেছিলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। বিশ্বকাপের পর জন্মদিনটা বেশ জাঁকজমকভাবেই উদযাপন করেছেন বার্সেলোনার তরুণ তারকা। 

‘এ নাইট অব চ্যাম্পিয়ন্স’ নামের সেই আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন লামিনে ইয়ামাল।

আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে মায়ের সঙ্গে ইয়ামালের নাচের মুহূর্ত। অনুষ্ঠানে অতিথিদের সামনেই মা শেইলা এবানার সঙ্গে নাচে অংশ নেন ইয়ামাল। মা-ছেলের সেই আনন্দঘন মুহূর্ত উপস্থিত অতিথিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও নজর কাড়ে।

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিয়মিতই খবরের শিরোনামে থাকেন ইয়ামাল। এবার অবশ্য ফুটবল নয়, পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের একটি সুন্দর মুহূর্তই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

জন্মদিনের আয়োজনে ইয়ামালের প্রাণবন্ত উপস্থিতি এবং মায়ের সঙ্গে নাচের দৃশ্যটি অতিথিদের জন্যও স্মরণীয় হয়ে ওঠে। ফুটবলীয় ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

আরও পড়ুন

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম