Logo
Logo
×

Advertisement

সরকার

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:৩২ পিএম

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। 

বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যে বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে ও সুযোগ-সুবিধা বাড়বে এবং যা দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। 

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি তারেক রহমানের বিবেচনায় রয়েছে। আপনারা ধৈর্য ধরেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিন আকতার সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারেক আজিজিসহ নীলফামারী জেলা উপজেলার নেতারা।

পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

২০২৭ সালের তালিকা ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম