Logo
Logo
×

Advertisement

সরকার

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: প্রতিমন্ত্রী ফরহাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: প্রতিমন্ত্রী ফরহাদ

ছবি: সংগৃহীত

Advertisement

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব। 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সব দলকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট যেন আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে যেন বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমাদের সব দলের, সব মতের, সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের এই পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিয়েছেন। তাদের মাগফিরাত কামনা করছি।

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ পেছাল

মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ পেছাল

ঝটিকা মিছিল থেকে অনলাইন তৎপরতা, পুলিশের ভেতরের যোগসাজশও খুঁজছে সরকার

ঝটিকা মিছিল থেকে অনলাইন তৎপরতা, পুলিশের ভেতরের যোগসাজশও খুঁজছে সরকার

অ্যাম্বুলেন্স সেবা দেওয়া চালক সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

চট্টগ্রামে জুলাই আন্দোলন অ্যাম্বুলেন্স সেবা দেওয়া চালক সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল

আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম