Logo
Logo
×

Advertisement

সরকার

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

Advertisement

নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল হলে পলিথিনের ব্যবহার কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘আবর্জনা মুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এ আলোচনাসভার আয়োজন করে।

নদী রক্ষা ও ঝুলন্ত সেতু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। কিন্তু আমাদের দেশে যেভাবে পিলার বা খুঁটি দিয়ে সেতু ও কালভার্ট তৈরি করা হয়, তাতে নদীগুলোর তলদেশে পলি জমে তা দ্রুত ভরাট হয়ে যায়। হংকং, যুক্তরাজ্য বা তুরস্কের মতো দেশগুলোতে নদী বাঁচাতে ঝুলন্ত সেতু (সাসপেনশন ব্রিজ) নির্মাণ করা হয়। নদীকে বাঁচাতে হলে আমাদেরও সেই বাস্তবতা মেনে কাজ করতে হবে এবং পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে।

বর্জ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ‘ফোর-আর’ নীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, পলিথিন ও একক ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক বর্জ্য কমাতে জনগণকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাজারে কেনাকাটার সময় নিজেদের চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। চলতি আগস্ট মাসের মধ্যে বাজারগুলোতে ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে মনিটরিং ও আইনি অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বেশ কিছু অর্জন ও পরিকল্পনা তুলে ধরে বলেন, গত ৬ মাসে ২ হাজার একর দখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৩০ জুলাই পর্যন্ত ১ হাজার ৮০৭ একর জমি উদ্ধার করা হয়েছে।

তাছাড়া কঠোর নজরদারির কারণে এ বছর সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারে প্রায় ৪০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। এছাড়া কার্বন ট্রেডিং নিশ্চিত করতে উপকূলীয় অঞ্চলে ২ কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় কাঠ পোড়ানো ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু পরিবেশগত প্রভাব নিরূপণ নয়, বরং স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ করাও অত্যন্ত জরুরি। কারণ, পরিবেশ দূষণের ফলে জনস্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, তা সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

এফইজেবির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাংবাদিক নেতা এলাহী নেওয়াজ খান সাজু, সাংবাদিক নূরুল হুদা চৌধুরী, শাহ আবদুল হালিম, মোতালেব মাসরেকি, বুলবুল আহমেদ, দেলোয়ারা ইয়াসমিন ও তারিক হাসান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

সরকারি সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল

সরকারি সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল

ভূগর্ভস্থের পানি কম ব্যবহারের পরামর্শ পরিবেশ প্রতিমন্ত্রীর

ভূগর্ভস্থের পানি কম ব্যবহারের পরামর্শ পরিবেশ প্রতিমন্ত্রীর

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী: প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম