সরকারি সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
|
ফলো করুন |
|
|---|---|
রামপাল–মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই সতর্কতামূলক পোস্ট দেন।
প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, রামপাল–মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না। প্রতারণা থেকে সতর্ক থাকুন।
এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন বক্তব্যে তার নাম ব্যবহার করে প্রতারণা করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন।

