Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে— এমন খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার সারা দিন নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি।

কোনো মহল কী উদ্দেশ্যে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করার অনুরোধ রইল।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, বগুড়ার শিবগঞ্জে মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালকের সহকারী (হেলপার) শাকিলকে আটক করে পুলিশ। ট্রাকটিও হেফাজতে নেওয়া হয়।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম