Logo
Logo
×

Advertisement

সরকার

দেশ নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: আজম খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

দেশ নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: আজম খান

ফাইল ছবি

Advertisement

দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের জঞ্জাল, লুটপাট ও ফ্যাসিবাদী সরকারের তৈরি করা বহুমুখী সংকট মাত্র পাঁচ মাসে দূর করা সম্ভব নয়। অথচ বিরোধীদল এই স্বল্প সময়েই সরকারকে ব্যর্থ প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং লাগামহীন কথা বলে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি বিরোধী দলকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র থেকে সরে এসে ধৈর্য ধরার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও জানান, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের আবেদন যাচাই-বাছাই করে নতুন করে স্বীকৃতি দেওয়ার কাজ চলছে। এছাড়া, বিগত সরকারের আমলে তাড়াহুড়ো করে বন্ধ করে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্তকরণের প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত করা হয়েছে। 

পাশাপাশি গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে মূল্যায়ন ও গেজেটভুক্ত করার জন্য খুব শীঘ্রই একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। তাছাড়া সব ধরনের লবিং, গ্রুপিং ও বিভাজন ভুলে দেশের স্বার্থে এবং দলের বৃহত্তর ঐক্যের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। 

সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, সংসদ সদস্য শিরিন আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম