Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ফাইল ছবি

Advertisement

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে, যা জাতি চিরকাল মনে রাখবে। শুধু তাই নয়; ন্যায়বিচার, সংস্কার এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। পরে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় অংশ নেন। 

আহমেদ আজম খান বলেন, বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক হলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে ১৪শ' মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রত্যেকটি আসামি, প্রত্যেকটি ফ্যাসিস্টের দোসরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব। তাদের বিচার এমন দৃষ্টান্তমূলকভাবে করব যে, সারা জাতি চিরকাল ধরে মনে রাখবে।

মন্ত্রী বলেন, আজকে আবু সাঈদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম এই ১৬ জুলাই ফ্যাসিস্টদের ঝাঁঝরা গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আবু সাঈদের শাহাদাতের পর ১৭ জুলাই থেকে যেভাবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যেভাবে সারা জাতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তারই পরিণতি ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান। 

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেমন ফ্যাসিবাদের পতন হয়েছে, তেমনি আমরা ফিরে পেয়েছি আমাদের গণতন্ত্র। জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার ও নির্বাচিত সংসদ পেয়েছি। এই সরকার ও সংসদের মধ্য দিয়েই আমরা আবু সাঈদ ও ওয়াসিমের স্বপ্ন বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করব। বঞ্চিত রংপুরকে আলোকিত করব, আর রংপুরকে আলোকিত করার পাশাপাশি সারা বাংলাদেশকে উন্নয়নের আলোয় আলোকিত করব। এটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার। সেই লক্ষ্যেই সরকার জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা (ফেন্সী), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

রংপুরে এলপিজি স্টেশনে কৃত্রিম সংকটের অভিযোগ, মজুত থাকলেও মিলছে না গ্যাস

রংপুরে এলপিজি স্টেশনে কৃত্রিম সংকটের অভিযোগ, মজুত থাকলেও মিলছে না গ্যাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

দুই সংসদীয় কমিটির বৈঠক বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম