Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: যুগান্তর

Advertisement

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতকে উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই-বোন, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের বিমান টিকিটের মূল্য কমিয়ে আনা এবং দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। আমার প্রত্যাশা, বিমানের সুনাম আবারও আগের জায়গায় ফিরে আসবে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ট করতে চিনি ও কলা অর্পণ করেন। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আবহে রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

আরও পড়ুন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম