Logo
Logo
×

Advertisement

সরকার

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় এসব কথা বলেন জামায়াত নেতা।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।

জামায়াত আমির বলেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে ডিসি-এসপিকে এবং তিনজন থানার ওসিকে বদলি করার কথা জানা গেছে। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। 

তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে সেখানে অস্থিরতা চলতে থাকলে দেশের একটি অংশের যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শফিকুর রহমান জানান, ১৯ তারিখে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে—এমন ঘোষণাও দেওয়া হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তথ্যটি সরকারের কাছে না থাকলে তা ভালো। তবে এ ধরনের পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি। এ বিষয়ে সরকারকে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করার আহ্বান জানান বিরোধী দলীয়নেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন

এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন

আ.লীগের তাণ্ডবের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আ.লীগের তাণ্ডবের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের তাণ্ডব, অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের তাণ্ডব, অগ্নিসংযোগ

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়তে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়তে হবে: প্রধানমন্ত্রী

সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম