Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

১২ দিন পর জাকসু কমিটির মেয়াদ শেষ, রোডম্যাপ চায় বর্তমান সংসদ

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

১২ দিন পর জাকসু কমিটির মেয়াদ শেষ, রোডম্যাপ চায় বর্তমান সংসদ

ছবি: যুগান্তর

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জাকসু) নির্বাচিত বর্তমান প্রতিনিধিদের মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ দিন বাকি। এর আগেই পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বর্তমান সংসদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি জানানো হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনি ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের লক্ষে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই জাকসুর বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা সে জবাব পেতে চাই।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, উপাচার্য কথা দিয়েছেন যে, জাকসুর মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত অটোমেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, এই অডিট কমিটি আগামী জাকসুর মেয়াদের আগেই আমাদের টোটাল আয়-ব্যয়ের হিসাবটা সব শিক্ষার্থীদের জন্য সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

লিখিত পরীক্ষার নাম্বার কমিয়ে ভাইভার নাম্বার বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

লিখিত পরীক্ষার নাম্বার কমিয়ে ভাইভার নাম্বার বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

জাকসু ভিপি জিতু ও হল সংসদের একাধিক নেতার বিএনপি-ছাত্রদলে যোগদান

জাকসু ভিপি জিতু ও হল সংসদের একাধিক নেতার বিএনপি-ছাত্রদলে যোগদান

জাবি অধ্যাপক নাহরিনকে জাকসুর আলটিমেটাম

জাবি অধ্যাপক নাহরিনকে জাকসুর আলটিমেটাম

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম