Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

স্ত্রী সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম সিরাজ। ছবি: যুগান্তর

Advertisement

সিলেট কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ। 

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি। 

শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।

সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। 

জানা যায়, সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে জানাজা অংশগ্রহণ করানো হয়। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেওয়া হয়। 

সিরাজুল গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাগারে আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম