Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

সংগৃহীত ছবি

Advertisement

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এখন থেকে কোনো বালু-পাথর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত একটা ছটাকও এদিক-সেদিক হবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির হিসেবে এসব কথা বলেন। 

বালু-পাথর লুটের বিষয়ে মন্ত্রী বলেন, বাড়তি পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে বিজিবি থেকেও একটি ফোর্স দেওয়া হবে। আলাদা ম্যাজিস্ট্রেট দেওয়া হবে, যাতে জায়গায় বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে।

আরিফুল হক চৌধুরী বলেন,‌‌ নতুন দায়িত্বে নিয়েছি আমরা, এখনও সব কিছু জানা হয়নি। তবে আগামী ১৮০ দিনের মধ্যে আমাদের নির্বাচনি ইস্তেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। শিগগিরই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাথর কোয়ারী খুলে দেওয়া হবে। আমরা এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। এজন্য তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশের ভাষা শেখাতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, 

গোয়াইনঘাট সার্কেলের এএসপি মো. আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম