Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচিত হয়েই ন্যায় ও ইনসাফের ডাক হাজী শরীয়তউল্লাহর বংশধর হানজালার

Advertisement

Icon

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

নির্বাচিত হয়েই ন্যায় ও ইনসাফের ডাক হাজী শরীয়তউল্লাহর বংশধর হানজালার

মাদারীপুর-১ আস‌নের সংসদ সদস্য পীরজাদা হানজালা। ছবি: যুগান্তর

Advertisement

ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তউল্লাহর উত্তরসূরী পীরজাদা হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাদারীপুরের শিবচরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 

সাধারণ মানুষের কাছে তিনি এখন কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং ন্যায় ও ইনসাফের জীবন্ত প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।

এলাকাবাসীর মতে, পীরজাদা হানজালার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে তার মহান পূর্বপুরুষ হাজী শরীয়তউল্লাহর আদর্শ। শত শত বছর আগে যেভাবে হাজী শরীয়তউল্লাহ শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়াই করেছিলেন, আজ ঠিক সেভাবেই শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠায় ব্রতী হয়েছেন তার এই বংশধর। নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা হানজালা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি সরাসরি মাঠে নেমে পড়েছেন এসব সামাজিক ব্যাধি নির্মূলে। তার কঠোর অবস্থানের কারণে শিবচরের সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে দুর্নীতির আখড়াগুলোতে তিনি যে অভিযান শুরু করেছেন, তা সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

শিবচরের প্রবীণ নাগরিকরা বলছেন, রক্ত কথা বলে। হানজালার ধমনীতে বইছে হাজী শরীয়তউল্লাহর রক্ত। তাই অন্যায়ের সঙ্গে আপোষ করা তার স্বভাবে নেই। তিনি যেভাবে চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে আমরা হারানো সেই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছি।  

হাজী শরীয়তউল্লাহ যেমন সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন, ঠিক তেম‌নি পীরজাদা হানজালার হাত ধরে শিবচর একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের।

মাদারীপুর-১ আস‌নের সংসদ সদস্য পীরজাদা হানজালা জানিয়েছেন, ক্ষমতার মোহে নয় বরং সেবার ব্রত নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। 

তিনি বলেন, আমার পূর্বপুরুষরা এই জনপদের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি কেবল তাদের সেই আদর্শের মশালটি বহন করছি। যতক্ষণ শরীরে রক্ত আছে, শিবচরের মাটিতে কোনো জুলুম ও দুর্নীতি সহ্য করা হবে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম