Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কটিয়াদীতে স্বজনের আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৪৩ পিএম

কটিয়াদীতে স্বজনের আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন

কটিয়াদীতে স্বজনের আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘দ্রোহের কবি প্রাণের কবি নজরুল’ এ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার বিকালে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজের সভাপতিত্বে ও স্বজনের সাধারণ সম্পাদক ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলার শাখার প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।

বক্তব্য রাখেন- স্বজন উপদেষ্টা  সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব সাধু, দেবাশীষ রায় পার্থ, সৈয়দ আলীউজ্জামান মহসিন, শেখ মো. নজরুল ইসলাম, স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক শাহীন, স্বজনের সাহিত্য সম্পাদক ও  প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি বেলাল আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহাগ প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী ও কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গসংগীত প্রশিক্ষক বাসনা রায় বৃষ্টি, সুস্মিতা সূত্রধর, অর্পা সূত্রধর, প্রমি সরকার, পূর্ণতা রায় পিউ, রাজশ্রী দাস, পূনম রায় সেতু, আফরা নাওয়ার মুমু, শায়নী দাস তিশা, সেঁজুতি রায়, স্বপন সূত্রধর, জহির উদ্দিন বাদল, আব্দুল মান্নান স্বপন।

তবলায় ছিলেন- স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এ গ্রেড তবলা বাদক ও কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক দেবাশীষ রায় পার্থ।

কবিতা আবৃত্তি করেন রফিকুল হায়দার টিটু, সৈয়দ আলীমুজ্জামান মহসিন, শেখ মো. নজরুল ইসলাম।

নৃত্য পরিবেশন করেন- মেঘদূত কালচারাল একাডেমী নৃত্যশিল্পী  জোবায়েদ ইসলাম অপু, এমরানুল হক রনি, রাব্বি ইসলাম, শান্তা সরকার, সাবিহা ইসলাম ও রাজশ্রী দাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

মাদকের টাকা জোগাতে এক গ্রামে ৪ পরিবারের ৫ শিশুসন্তান বিক্রি!

মাদকের টাকা জোগাতে এক গ্রামে ৪ পরিবারের ৫ শিশুসন্তান বিক্রি!

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও ওয়াকিটকিসহ আ.লীগ নেতা গ্রেফতার

মাদক ও ওয়াকিটকিসহ আ.লীগ নেতা গ্রেফতার

কটিয়াদীতে সাবেক জনপ্রতিনিধির জানাজায় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর অশ্রু বিসর্জন

হিন্দু-মুসলিমের ভ্রাতৃত্ব কটিয়াদীতে সাবেক জনপ্রতিনিধির জানাজায় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর অশ্রু বিসর্জন

ওসিসহ একই থানার ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

ওসিসহ একই থানার ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম