Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে কটিয়াদী পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি, লোহাজুরী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও জালালপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ঈসা মঞ্জিল (৫৫), লোহাজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিয়াদ হোসেন (৩২), জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল (৫২), করগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সজিব মিয়া (৩৫), লোহাজুরী ইউনিয়নের উত্তর পূর্বচর পাড়াতলা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কিরণ মিয়া (৪০) ও কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতা শাহীন (৫০)। 

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, ওসি ক্লোজড

হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, ওসি ক্লোজড

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম