Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৌ প্রতিমন্ত্রীর পরিদর্শন

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাসডুবির ঘটনা তদন্তে দুই কমিটি

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাসডুবির ঘটনা তদন্তে দুই কমিটি

বাসডুবির ঘটনা পরিদর্শনে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী রাজীব আহসান। ছবি: যুগান্তর

Advertisement

মাত্র আড়াই মাসের ব্যবধানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাসডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায়  নৌ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অধীনে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের চালক ও সহকারী আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।

এসবি পরিবহণের ওই বাসটি ফেরিতে ওঠার আগে ঘাটে নিয়োজিত নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশনায় বাসের সব যাত্রী নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এই বাসডুবির ঘটনা পরিদর্শনে বিকাল ৪টার দিকে দৌলতদিয়া ঘাটে আসেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী রাজীব আহসান।

পরিদর্শন শেষে রাজীব আহসান জানান, দুর্ঘটনার সময় দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের বাম পকেটে থাকা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরিতে যানবাহন উঠানো হচ্ছিল। কিন্তু এসবি পরিবহণের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের সোজাসুজি পকেটে অবস্থানরত করবী অক্সফাম নামের একটি ছোট ফেরিতে দ্রুত গতিতে ওঠে সোজা ফেরির পেছনের দিকের র্যাম্প ও রেলিংয়ে আঘাত করে। এতে র্যাম্পটি ভেঙে গিয়ে বাসটি নদীতে পড়ে যায়। এর আগে নৌ-পুলিশ ও ফেরি সেক্টরের সদস্যরা যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দিলে বাসে থাকা সব যাত্রী নেমে যান। 

প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনার বিষয়ে নৌ-মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অধীনে দুটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আরও বিস্তারিত জানা সম্ভব হবে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ফেরিগুলোর ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে। 

তিনি বলেন, ঘাট আধুনিকায়নের একটি প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে দেওয়া হয়েছে, তবে প্রকল্পটির বাস্তবায়ন সময়সাপেক্ষ।  ততদিন পর্যন্ত সবাইকে সচেতনভাবে চলাচল করতে হবে। আজ যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলেই কোনো প্রাণহানি ঘটেনি।

এছাড়াও পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহণের একটি বাস নদীতে পড়ে যায়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম