Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, দর্শকদের ঢল

Advertisement

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, দর্শকদের ঢল

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

বিশ্বকাপের উত্তেজনায় মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে মুখোমুখি হয় স্থানীয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। এই প্রীতি ম্যাচ ঘিরে মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

খেলা শুরুর বাঁশি বাজতেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্রাজিল সমর্থকরা এগিয়ে যায়। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফিরে আর্জেন্টিনা, ফলে বিরতিতে স্কোর দাঁড়ায় ১-১। 

বিরতির পর খেলা আরও জমে ওঠে। দুপাশের গ্যালারি থেকে চলতে থাকে ‘ব্রাজিল-ব্রাজিল’ আর ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে জয়সূচক গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে প্রীতির বার্তা দেন। 

আয়োজকরা জানান, খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। মাঠে শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন ও দর্শক ব্যবস্থাপনায় তারা সক্রিয় ভূমিকা রাখেন।

স্থানীয়রা বলছেন- এমন প্রীতি ম্যাচ শুধু ফুটবল নয়, সম্প্রীতিরও জয়। ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে থাকলেও; মাঠের বাইরে সবাই একই গ্রামের, একই শিবচরের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

ব্রাজিল কেন সবসময় জাতিসংঘ সাধারণ পরিষদে সবার আগে বক্তব্য দেয়?

ব্রাজিল কেন সবসময় জাতিসংঘ সাধারণ পরিষদে সবার আগে বক্তব্য দেয়?

মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে হলে কত টাকা গুনতে হবে ভক্তদের?

মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে হলে কত টাকা গুনতে হবে ভক্তদের?

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম