Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

গ্রেফতার নবী হোসেন।

Advertisement

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে নবী হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক লিমন বোস। গ্রেফতার নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নবী হোসেন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। গত সোমবার সাবেক মেয়রের জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

তিনি আরও বলেন, প্রায় ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। সে কারণে দলটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। একজন মৃত ব্যক্তির জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি জানান, নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় উসকানি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ছাড়া সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম