Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ড. খন্দকার মারুফ

তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করছে। ‘দাউদকান্দি নৌবন্দর’ স্থাপন হবে- বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। স্বনির্ভর,সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

মঙ্গলবার (১১ আগস্ট) দাউদকান্দিতে নৌবন্দর নির্মাণ করার চুড়ান্ত প্রস্তুতির জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমন উপলক্ষ্যে সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশে এসব কথা বলেন।

দাউদকান্দিতে বিআইডব্লিউটিএ’র উচ্চ পর্যায়ের টিমকে অভিনন্দন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ড. খন্দকার মারুফ হোসেন।  

বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দল দাউদকান্দির গোমতী নদীর তীরবর্তী এলাকায় আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দল নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নৌবন্দর স্থাপনের সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন।

বিএনপি নেতা ড. খন্দকার মারুফ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্যেই তিনি অবিরাম কাজ করছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে-  বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৬ মাসে দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনিই পারবেন একটি সুখী সমৃদ্ধ, নিরাপদ উন্নত দেশ গড়ে তুলতে। 

বিএনপি নেতা খন্দকার মারুফ সৎ ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে তৃণমূলে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত।

নৌবন্দরের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আবদুস সালাম, মেঘনা ঘাট নৌবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার,কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

ড. খন্দকার মারুফ হোসেন জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

দাউদকান্দিতে আ.লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দাউদকান্দিতে আ.লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন: ড. মোশাররফ

কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন: ড. মোশাররফ

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম