Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাউদকান্দিতে আ.লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

দাউদকান্দিতে আ.লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, মানবিকতা ও ডায়নামিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি। যা দেশকে দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন।

তিনি জনগণের প্রতি মমত্ববোধ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিদেশ সফরের নামে অর্থ অপচয় বন্ধ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণ এমন নির্মোহ, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন প্রধানমন্ত্রী আর পায়নি।

ড.খন্দকার মারুফ আজ রোববার (২০ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌর সদরে ‘কার্যক্রম নিষিদ্ধ  ফ্যাসিস্ট আওয়ামী লীগের’ দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি পৌর সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। দাউদকান্দি পৌর বিএনপি এই মিছিলের আয়োজন করে। 

সমাবেশে ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। তিনি রাষ্ট্রের ব্যয় হ্রাসের জন্য নির্ধারিত ৯ দিনের সফর ৪দিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তিনি সেখানে সংবর্ধনা গ্রহণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী  রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। ঘুষ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে তার গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তার জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ দেখে মানুষ অনেক খুশি।

তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশ সফরে সরকারি অর্থ ব্যয়ে  রাজসিক আয়োজনে সফর সঙ্গীদের বিশাল বহরকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর সীমিত আয়োজন, রাষ্ট্র পরিচালনায় সংযম ও দায়িত্ববোধ এক ভিন্নমাত্রার রাজনৈতিক সংস্কৃতির বার্তা বহন করছে।

ড.খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের মতো একজন মানবিক ও জনবান্ধব সরকার প্রধানের বিরুদ্ধেও বিরোধী জোট কটূক্তি করছে। যা সত্যিই দুর্ভাগ্যজনক। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতারা বিদেশে বসে সন্ত্রাস ও সহিংসতার হুমকি দিচ্ছে। এটি নিন্দনীয় ও দু:খজনক। রাজনীতি হচ্ছে, শুভবুদ্ধির প্রতিযোগিতা। সহিংস ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করার নাম রাজনীতি নয়।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে  দৃঢ় অবস্থান গ্রহণ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি প্রতি উদাত্ত আহ্বান জানান। 

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা আরিফ মাহামুদ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার ও পৌর যুবদল নেতা আসাদুজ্জামান লিমন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক আসিফ কবির প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

ড. খন্দকার মারুফ হোসেন জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন: ড. মোশাররফ

কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন: ড. মোশাররফ

তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’

ড. খন্দকার মারুফ তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম