Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য

টুঙ্গিপাড়ায় সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

টুঙ্গিপাড়ায় সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ফারুকুজ্জামান ফারুক। ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা এবং ক্লাশ শেষে খাতা দেখতে একা যেতে বলার অভিযোগ ওঠা বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম এ তদন্ত কমিটি গঠন করেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী এবং টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস খানমকে।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

টুঙ্গিপাড়া ইউএনও দিদারুল আলম বলেন, যেহেতু বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান, তাই নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়নি। তবে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষক ফারুককে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। এরপর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা এবং ক্লাশ শেষে খাতা দেখানোর কথা বলে একা যেতে বলাসহ বিভিন্ন অভিযোগে শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করে বিদ্যালয়ের ছাত্রীরা।

খবর পেয়ে পুলিশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের আশ্বাসে প্রায় এক ঘণ্টা চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যায় শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বেরিয়ে এলো আয়মানের মৃত্যুর রহস্য

‘ভাত চুরির’ অপবাদ বেরিয়ে এলো আয়মানের মৃত্যুর রহস্য

চোর অপবাদে দুই নারীকে মারপিট ও ভিডিও ধারণ, গ্রেফতার ২

চোর অপবাদে দুই নারীকে মারপিট ও ভিডিও ধারণ, গ্রেফতার ২

টুঙ্গিপাড়া আ.লীগের সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়া আ.লীগের সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম