Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

ফাইল ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকার খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

লাশটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে।

তবে উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) জানান, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলের হতে পারে।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছেন, আমরাও খবর পেয়েছি সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। পরে লাশ উদ্ধারের জন্য বিজিবি ও বিএসএফের বৈঠকের চেষ্টা চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যুগান্তরকে বলেন, লাশটি ঠিক কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সীমান্ত এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম