Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

পটুয়াখালীর মহিপুরে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে মহিপুর থানাধীন ৭নং লতাচাপলী ইউনিয়নে ওই কিশোরের বিরুদ্ধে বসতঘরে তার আপন বোনসহ প্রতিবেশী আরও তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ওই কিশোরকে আটক করে মারধর করেন এবং তার মাথার কিছু চুল কেটে দেন বলে অভিযোগ রয়েছে। পরে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগী এক শিশুর মা মোছা. জাকিয়া বেগম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার লতাচাপলী ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় এ নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম