Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

Advertisement

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

রায়হান ইসলাম মৃধা। ফাইল ছবি

Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জে রায়হান ইসলাম মৃধা (১৪) নামে এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) তার বাবা মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ রায়হান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের দিনমজুর হুমায়ুন কবির মৃধার বড় ছেলে। রায়হানের ৯ বছর বয়সি রাহাত নামে আরেক ভাই রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। মায়ের কাছে বেড়াতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সকালে মোরেলগঞ্জে ফেরে রায়হান। মোরেলগঞ্জ স্টিল ব্রিজের গোড়ার স্টেশনে গাড়ি থেকে নামার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

রায়হানের বাবা হুমায়ুন কবির মৃধা বলেন, মায়ের কাছে বেড়াতে গিয়ে মোরেলগঞ্জে ফেরার পর স্টেশনে নামার সময় ছেলেকে শেষ দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

কোনো সহৃদয় ব্যক্তি রায়হানের সন্ধান পেলে ০১৭৫৯৬২৯৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হান নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

কুমিল্লায় এবার নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ

কুমিল্লায় এবার নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ

৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: আসক

৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: আসক

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম