Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার ও সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা; আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এছাড়া চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এরপরও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আবারও হেনস্তা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে, সেই ট্রেন আটকিয়ে ট্রেনে কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করব। প্রয়োজন হলে পরিবহণ দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

রাবি শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব প্রকট হচ্ছে রেলকর্মীদের

রাবি শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব প্রকট হচ্ছে রেলকর্মীদের

আম্মারের নেতৃত্বে রাজশাহী রেলস্টেশনে রাতভর ভাঙচুর

রাবি শিক্ষার্থীকে মারধর আম্মারের নেতৃত্বে রাজশাহী রেলস্টেশনে রাতভর ভাঙচুর

শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর

শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর

রাবি আন্তঃবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের সংঘর্ষ

রাবি আন্তঃবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের সংঘর্ষ

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম