Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

বিভিন্ন স্থানে মানববন্ধন আলোচনা সভা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সভা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : সিলেটে সুরমা নদীর তীর চাঁদনী ঘাটে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর উদ্যোগে মানববন্ধন হয়েছে। ধরা সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। বক্তব্য দেন শাবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক। ব্রাহ্মণবাড়িয়ায় ‘নদী রক্ষার দায়িত্ব ও দায়বদ্ধতা’বিষয়ক আলোচনা সভা হয়েছে। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন তরী বাংলাদেশ’র আহ্বায়ক শামীম আহমেদ। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। বরগুনার পাথরঘাটায় ‘করবো নদী সুরক্ষা, উপকূলসহ দেশ হবে রক্ষা’ মানববন্ধন হয়েছে। রুহিতা গ্রামের প্রবীন বাসিন্দা আ. মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন মেহেদী শিকদার, অভিজিৎ মজুমদার রতন, জামাল হোসেন, প্রভু দান প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম