Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরোজপুরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। কোনোভাবেই থামছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন ৫০ থেকে ৭০ জন। চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের এ সংখ্যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এদিকে রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর স্বজনরা। পাশাপাশি সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে তিন দিন অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ফলে বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে গিয়ে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে রোগীদের। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে পিরোজপুর সদর হাসপাতালসহ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোববার দুপুর ১২টার আগে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। বর্তমানে সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৬ জন রোগী চিকিৎসাধীন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

সরেজমিন দেখা যায়, পিরোজপুরের পুরোনো ১০০ শয্যার হাসপাতাল থেকে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতালের দ্বিতীয় তলায় ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তবে রোগীর চাপ বাড়লেও সে অনুযায়ী চিকিৎসক ও নার্স নেই। এতে চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্বজনরা। রোগীর স্বজন রুবেল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর প্রতিদিন পরীক্ষা করাতে হয়। কিন্তু হাসপাতালে পরীক্ষা করালে রিপোর্ট পেতে তিন দিন লাগে। অথচ চিকিৎসক সকালে এসেই রিপোর্ট দেখতে চান। বাধ্য হয়ে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে বাড়তি টাকা খরচের পাশাপাশি ভোগান্তিও পোহাতে হচ্ছে। নতুন ভবনে প্রথম কয়েক দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ভালো থাকলেও এখন অবস্থা খুব খারাপ।

নবম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে মশার কামড়ের পর তার শরীরের একটি জায়গা ফুলে যায়। বিকালে জ্বর আসায় মাকে জানায়। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। দুই দিন ধরে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত নির্মল হাওলাদার বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। দিনে মাত্র একজন চিকিৎসক আসেন। চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলে রোগীরা আরও ভালো সেবা পেতেন। নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, মেডিসিন ওয়ার্ড থেকে ডেঙ্গু ওয়ার্ড আলাদা করা হয়েছে। জেলা হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর যে সংকট রয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন ভবনে পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

টাকা চুরির অপবাদ ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম