Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মেহেন্দিগঞ্জে সামিউলের দাফন

‘আর কারও এমন মৃত্যু চাই না’

Advertisement

Icon

আবুল কালাম আজাদ, মেহেন্দিগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র সামিউল করিম সামীরের (১১) দাফন বরিশালের মেহেন্দিগঞ্জে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামিউলের নানাবাড়ি দেশখাগকাটা গ্রামে তার লাশ দাফন করা হয়। সামিউল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। জানাজার আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম। তিনি বলেন, এমন মৃত্যু আর কারো হোক চাই না।

জানা গেছে, সামিউল করীম সামীরের বাবার বাড়ি ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। নদীভাঙনে তার বাড়ি বিলীন হয়ে যাওয়ায় পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। সামিরের বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামীর এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। সামিউল করিম সামীরের নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। স্বজন আবু জাহের মাল বলেন, আমরা সামিউলকে যেভাবে হারিয়েছি আর কারো ভাগ্যে যেন এমন না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় আর যেন এভাবে প্রশিক্ষণ বিমান চালানো না হয়। পরিবারের সবচেয়ে আদরের মানুষটিকে আজ হারালাম। এই দায় কে নেবে?

Advertisement

Advertisement

আরও পড়ুন

যাত্রীদের জীবন বাঁচিয়ে পঙ্গু দুলু

যাত্রীদের জীবন বাঁচিয়ে পঙ্গু দুলু

সব স্বপ্ন সঙ্গে নিয়ে পরপারে ইয়াসিন

সব স্বপ্ন সঙ্গে নিয়ে পরপারে ইয়াসিন

ছবি দেখে মেয়েরা বলে ‘বাবা আসবে কবে’

ছবি দেখে মেয়েরা বলে ‘বাবা আসবে কবে’

সড়কে স্বামীহারা, স্টেশনে জীবনযুদ্ধ

সড়কে স্বামীহারা, স্টেশনে জীবনযুদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম