Logo
Logo
×

Advertisement

ভারত

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের গ্রেফতারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে ক্ষমতাসীনদের কড়া বার্তা দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করার পর সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে বুধবার ককরোচ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানো হয়। খবর এনডিটিভির।

বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে যন্তর মন্তরে পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এর জন্য তরুণদের জেলে পাঠানো কাপুরুষোচিত কাজ।

তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন সুশীল সমাজ গোষ্ঠী, শিক্ষার্থী এবং ইন্ডিয়া জোটের বিক্ষোভ আসলে ভিন্ন ভিন্ন ব্যানারের আড়ালে একটিই আন্দোলন।

এই কংগ্রেস নেতা বলেন, ‘শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক, ইন্ডিয়া জোট। ভিন্ন ভিন্ন ব্যানার, কিন্তু লক্ষ্য এক। সব বিক্ষোভই আসলে এক—নাগরিকদের সাংবিধানিক অধিকারের দাবি।’

যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসও লড়াই করবে—এমন ইঙ্গিত দিয়ে রাহুল গান্ধী আরও বলেন, জনগণই এই স্থানটি পুনরুদ্ধার করবে।

তিনি বলেন, ‘যন্তর মন্তর ভারতের জনগণের। আমরা এটি পুনরুদ্ধার করব।’

সমর্থন জানানোর জন্য সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

আরও পড়ুন

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম