Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

Advertisement

ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জয়পুরে জরুরি অবতরণ করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উড়োজাহাজটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে নিরাপত্তা সংস্থাগুলো উড়োজাহাজটিতে তল্লাশি চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এআই-২০৩০ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। দিল্লির উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজটি ছিনতাইয়ের সতর্কবার্তার কারণে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে রাজস্থানের জয়পুরে অবতরণ করে।

স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এরপর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা উড়োজাহাজে উঠে তল্লাশি চালান। ছিনতাইয়ের মতো ঘটনা মোকাবিলায় সাধারণত যে ধরনের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, বিমানবন্দর কর্তৃপক্ষও তা অনুসরণ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়।

এদিকে ফ্লাইট বাতিল করতে হলে যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া অথবা বিনা মূল্যে ভ্রমণের সময়সূচি পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

আরও পড়ুন

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম