Logo
Logo
×

Advertisement

অন্যান্য

তেল আবিবে অগ্নিকাণ্ডের দাবিতে যুক্তরাষ্ট্রের পুরোনো ভিডিও প্রচার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ এএম

তেল আবিবে অগ্নিকাণ্ডের দাবিতে যুক্তরাষ্ট্রের পুরোনো ভিডিও প্রচার

ছবি: সংগৃহীত

Advertisement

চলমান ইরান ও ইসরাইলের সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। দৃশ্যটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্রেকিং নিউজ| এখন ইসরাই**লের রাজধানী তেল আবিবের অবস্থা।’

তবে, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময়ের নয় বলে দাবি করেছে রিউমর স্ক্যানার টিম। 

রিউমর স্ক্যানার টিমের দাবি, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময়ের নয় এবং এটি ইসরায়েলের কোনো দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ব্যক্তিগত বাসভবনে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম জানতে পারে, আলোচিত ভিডিওর বিষয়ে ‘Fire Diary Of New York’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৭ জানুয়ারিতে সম্ভাব্য মূল ভিডিওটি প্রচার হতে দেখা যায়। 

ইনস্টাগ্রাম ভিডিওর ক্যাপশনে ভিডিও সম্পর্কে বলা হয়, ‘আজ রাত ১০:৩০ মিনিটের কিছু আগে ব্রঙ্কসের ক্লেয়ারমন্ট এলাকায় একটি ব্যক্তিগত বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছান। পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বিবেচনা করে জরুরি ‘১০-৭৫’ সিগন্যাল দেওয়া হয় এবং এর পরপরই ১৭ নম্বর ব্যাটালিয়ন থেকে ‘সেকেন্ড অ্যালার্ম’ বা অতিরিক্ত সহায়তার অনুরোধ জানানো হয়। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’ (অনূদিত)

এছাড়াও, সে সময় একই প্ল্যাটফর্মের ফেসবুক ও টিকটক অ্যাকাউন্ট থেকেও একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

উল্লেখ্য, ‘ফায়ার ডায়েরি নিউ ইয়র্ক’ হলো আলোকচিত্র সাংবাদিক বেন ডিকারের একটি প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প, যাতে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপকদের প্রাত্যহিক জীবন, তাদের পারস্পরিক সৌহার্দ্য এবং অগ্নিনির্বাপণ প্রচেষ্টার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইসরায়েলের তেল আবিবে অগ্নিকাণ্ডের নয়।

সুতরাং, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে তেল আবিবের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা

ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা

প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল তেল আবিব

প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল তেল আবিব

তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

আরও পড়ুন

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

টাইমস র‌্যাঙ্কিং সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম