Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে জরুরি অবতরণ করা দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য এক ভারতীয় পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

কো-পাইলটের ছুরিকাঘাতে ওই পাইলট গুরুতর আহত হয়েছিলেন।  বুধবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন, ‘ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাছড়ের অসাধারণ সাহসিকতাকে আমার কুর্নিশ।’ তিনি জানান, গুরুতর জখম ও ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও মাছড় সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন। তিনি ককপিটের দরজা খুলে দেন, যাতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করতে পারেন। এর মাধ্যমে মাঝ আকাশে এক বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।  

নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন তিনি।’ একই সঙ্গে এই পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। 

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি একজন সত্যিকারের হিরো।’ বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে মাছড়কে ছুরিকাঘাত করার অভিযোগে অভিযুক্ত কো-পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে নেতানিয়াহু জানিয়েছেন, বিমানটি সৌদি আরবে অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।  রিয়াদে অবস্থিত ভারতের দূতাবাস এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ‘সাহসী সেই ভারতীয় পাইলট’ স্মিত মাছড় বর্তমানে ‘উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিচ্ছেন।’

দূতাবাস জানায়, তারা পাইলটের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার অপেক্ষায় রয়েছে এবং ‘তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।’ 

সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি জরুরি সতর্কতা জারি করে। পরে সব যাত্রীকে নিরাপদে রেখে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।  

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান ছিল। ফ্লাইদুবাইয়ের পরিচালনায় একটি উদ্ধারকারী ফ্লাইট তাবুক থেকে সব যাত্রীকে নিয়ে তাদের গন্তব্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চলতি মাসের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই পদক্ষেপকে ‘সস্তা রাজনীতি’ বলে অভিহিত করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

ইসরাইলে কি একসঙ্গে সরকার গড়তে পারবেন নেতানিয়াহু ও আইজেনকোট?

ইসরাইলে কি একসঙ্গে সরকার গড়তে পারবেন নেতানিয়াহু ও আইজেনকোট?

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

আরও পড়ুন

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম