Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকে দেওয়া শুরু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৬ এএম

সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকে দেওয়া শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে অবস্থান করা ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডি’আগোস্টিনোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ত্রাণবাহী অন্তত দুটি জাহাজ আটকে দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

ডি’আগোস্টিনো বলেন, আলমার থেকে আমরা আর কোনো সিগন্যাল পাচ্ছি না। সিরিয়াস আটক হয়েছে—নিজ চোখে দেখেছি। ক্যাপ্টেন নিকোস আটক হয়েছেন—চ্যাটে দেখেছি। ফ্লোটিলার বাকি জাহাজগুলো এগিয়ে যাচ্ছে।

এর আগে ইসরাইলি নৌবাহিনীর আগ্রাসী আচরণের মুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা জারি করে। ফ্লোটিলার আয়োজকরা জানান, গাজার উদ্দেশে যাত্রা করা তাদের জাহাজগুলোকে ইসরাইলি নৌবাহিনী ঘিরে ফেলার সময় অধিকাংশ জাহাজ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

Advertisement

ইসরাইল গ্রেটা থুনবার্গ গাজা

Advertisement

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম