Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে হামলা বন্ধের নির্দেশ হুথির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

ইসরাইলে হামলা বন্ধের নির্দেশ হুথির

ফাইল ছবি।

Advertisement

ইসরাইলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। 

রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। 

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত- ইসরাইল যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। 

সূত্রটি জানায়, ‘গাজা যুদ্ধের সক্রিয় পর্যায় শেষ হওয়ায় ইসরাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে।  এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এটার ওপর নির্ভর করবে।’

প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার (৬ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা তিনদিনের মাথায় বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ।

শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরাইলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম