Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল: প্রতিবেদন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম

ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল: প্রতিবেদন

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তাকে ইসরাইলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। 

ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে পৌঁছালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

হার্জগ জানিয়েছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ইসরাইলের প্রতি তার ‘অটল সমর্থন’-এর স্বীকৃতি হিসেবে।  এর মধ্যে রয়েছে—আব্রাহাম চুক্তি স্বাক্ষর, ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, ইসরাইলি বন্দিদের মুক্তি নিশ্চিতকরণ এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মতো পদক্ষেপ।


দ্য জেরুজালেম পোস্ট এবং ইয়ানেট নিউজ জানায়, সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে তাদের বৈঠকের সময় হার্জগ ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানাবেন।

একই দিনে ট্রাম্পের ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

এর আগে রোববার (১২ অক্টোবর) রাতে ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘(গাজা) যুদ্ধ যে শেষ হয়েছে, সেটা আপনারাই দেখতে পাচ্ছেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক হয়ে উঠবে’।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প ইসরাইল

Advertisement

আরও পড়ুন

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম