Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ এএম

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৫

Advertisement

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও ৩৫ জন আহত হয়েছেন। কাবুলে হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় একটি এনজিওর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানে হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, অ্যাম্বুলেন্সে নিয়ে আসা আহত মানুষ পেয়েছি। আমরা জানতে পেরেছি, আমাদের হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেজান প্যানিক আরও জানান, এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ জন আমাদের হাসপাতালে এসেছেন। তবে দুর্ভাগ্যবশত পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

এর আগে, কাবুলে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। তিনি জানান, কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখেছেন এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাচে রাস্তা ভরে গেছে।  

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। জটিল, তবে সমাধানযোগ্য এই অচলাবস্থার সমাধান খুঁজতে উভয় দেশই আলোচনার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালাবে।

মঙ্গলবার রাতভর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা স্পিন বোলদাক ও পাকিস্তানের চামান জেলার প্রত্যন্ত সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে কয়েকজন নিহত ও আহত হয়। উভয় পক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম