Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চলে গেলেন প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

চলে গেলেন প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা

কাঞ্চা শেরপা। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। খবর বিবিসি'র।

তার পরিবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৩ সালে কাঞ্চা শেরপা মাত্র ১৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক অভিযানে।

৩৫ সদস্যের সেই অভিযাত্রিক দলে তিনি পর্বতারোহীদের সহায়তাকারী (পোর্টার) হিসেবে যুক্ত হন, যদিও আগে কখনো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিল না তার। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কঠিন যাত্রায় তিনি খাদ্য, তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছান। 


পরে তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতার ওপরে উঠতে পেরেছিলেন।

নেপালের অন্যান্য পর্বতারোহীরা কাঞ্চা শেরপাকে বর্ণনা করেছেন এক 'দুর্দান্ত কিংবদন্তি' ও 'অনুপ্রেরণার উৎস' হিসেবে।

এভারেস্ট অভিযানের পর তিনি আরও দুই দশক হিমালয়ের দুর্গম অঞ্চলে উচ্চপর্যায়ের পোর্টার হিসেবে কাজ করেন। তবে শেষ পর্যন্ত তার স্ত্রী অনুরোধ জানান বিপজ্জনক এসব যাত্রা বন্ধ করতে। আর তারপরই তিনি পর্বতারোহণের জীবন থেকে সরে আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

সাইকেলে এভারেস্টের তিন উচ্চতম পাস জয় বীর কুমার তঞ্চঙ্গ্যার

সাইকেলে এভারেস্টের তিন উচ্চতম পাস জয় বীর কুমার তঞ্চঙ্গ্যার

আরও পড়ুন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম