Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম

ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। ছবি: সংগৃহীত/ফাইল

Advertisement

ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প, খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামাবাদ।

ওয়াশিংটনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিনের বৈঠকে এ আলোচনা হয়। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের সমর্থন চায়।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‘অর্থমন্ত্রী আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান।’


ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এনডিবিতে ৫৮২ মিলিয়ন ডলারের মূলধনী শেয়ার ক্রয়ের অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত এনডিবিতে পাকিস্তানের সদস্যপদ অনুমোদন করে ইসিসি এবং মোট ৫,৮৮২টি মূলধনী শেয়ার কেনার অনুমোদন দেয়, যার পরিমাণ ৫৮২ মিলিয়ন ডলার।

পাকিস্তান গত বছরের নভেম্বরে ব্রিকসে সদস্যপদের জন্যও আবেদন করেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম