Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফোন করে নেতানিয়াহুকে ‘প্রশংসায়’ ভাসালেন মাচাদো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

ফোন করে নেতানিয়াহুকে ‘প্রশংসায়’ ভাসালেন মাচাদো

বিবৃতিতে বলা হয়, মাচাদো ইরান-সমর্থিত ‘অশুভ অক্ষ’ এর বিরুদ্ধে ইসরাইলের সংগ্রামকেও সমর্থন জানিয়েছেন। ছবি: সংগৃহীত/ফাইল

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধকালীন সিদ্ধান্ত ও ইসরাইলের সাফল্যের প্রশংসা করেছেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে প্রতিবেদন করেছে দ্য টাইমস অব ইসরাইল।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, মাচাদো নেতানিয়াহুকে বলেন, তিনি জিম্মিদের মুক্তির জন্য হওয়া চুক্তিতে সন্তুষ্ট এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মাচাদো ইরান-সমর্থিত ‘অশুভ অক্ষ’ এর বিরুদ্ধে ইসরাইলের সংগ্রামকেও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই অক্ষ শুধু ইসরাইল নয়, ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেও কাজ করছে।


নেতানিয়াহু ফোনালাপে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানান এবং গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা করেন।

তবে মাচাদোর পক্ষ থেকে এই ফোনালাপ বা এর বিষয়বস্তু নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এর আগে এই সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাচাদো বলেছিলেন, তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী।


গত সপ্তাহে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করা হয় ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে। এতে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ট্রাম্পের প্রত্যাশা ভেস্তে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

আইজেনকোট এই ৬ বাধা পেরুলেই ‘নেতানিয়াহু আউট’

আইজেনকোট এই ৬ বাধা পেরুলেই ‘নেতানিয়াহু আউট’

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম