গাজায় ২ বছর পর খুলল সায়েদ আল-হাশিম মসজিদ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম
দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় ফিলিস্তিনিরা এখানে জুমার নামাজের জন্য জমায়েত হন।
মসজিদটি যুদ্ধের সময় পুরো বন্ধ ছিল। স্থানীয়রা মসজিদটি পুনরায় খোলাকে অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।
সায়েদ আল-হাশিম মসজিদের পুনরায় খোলার ঘটনা গাজার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় মুহূর্ত। স্থানীয়দের মধ্যে এটি আশা ও পুনর্গঠনের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা।

-68f359136841e.jpg)