Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

Advertisement

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।  হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী।  খবর আল জাজিরার। 

শনিবারের (১৮ অক্টবর) এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে।  যদিও সশস্ত্র গোষ্ঠীটি এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়।

ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে।


তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।

সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায়।

রেডিও বার্তায় জানা যায়, নাবিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

অ্যামব্রে আরও জানিয়েছে, জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় থাকা জাহাজগুলোর অন্তর্ভুক্ত নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম