Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলে নিল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলে নিল রাশিয়া

ফাইল ছবি

Advertisement

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতি অনুযায়ী, দখলকৃত নতুন এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের। গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর— এই ৭ দিনে এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী।

একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে রুশ সেনারা।

গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব হামলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতির ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

গত তিন বছরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১০ শতাংশ।

রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ফলে দুই দেশের সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

সূত্র : আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম