Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন পদক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন পদক্ষেপ

ছবি: বিবিসি

Advertisement

রাশিয়ার তেল ও গ্যাসকে বিশ্ববাজার থেকে সরিয়ে দিতে ইউক্রেনের পক্ষে থাকা ২০টিরও বেশি দেশ অঙ্গীকার করেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে অর্থের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে।

বিবিসি জানিয়েছে, লন্ডনে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমরা রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন রুদ্ধ করছি।

সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) লক্ষ্যবস্তু করেছে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি।

লন্ডনে উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপই যুদ্ধ থামানোর একমাত্র পথ। তবে সম্মেলনে ইউক্রেনের জন্য কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়া হয়নি। 

জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে, মার্কিন তৈরি টমাহক ও ইউরোপীয় ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে (যেমন তেল শোধনাগার ও অস্ত্রাগার) আঘাত করতে পারলে যুদ্ধের খরচ মস্কোর জন্য বেড়ে যাবে।

তবে গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানান, তিনি এখনই টমাহক সরবরাহে রাজি নন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পুতিন সতর্ক করে বলেন, যদি এই ধরনের অস্ত্র রুশ ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা হয়, তবে প্রতিক্রিয়া হবে ধ্বংসাত্মক।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে।

লন্ডন সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন। তাই ইউক্রেনের মিত্ররা বছরের বাকি সময়ের জন্য একটি ‘পরিষ্কার পরিকল্পনা’ নিয়েছে।  

স্টারমার জানান, রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের ওপরও লক্ষ্য স্থির করা হয়েছে, যাতে তা ইউক্রেনের প্রতিরক্ষা অর্থায়নে ব্যবহার করা যায়। তবে তিনি বিস্তারিত জানাননি।

এদিকে বৃহস্পতিবার ইইউ নেতারা ইউক্রেনের আগামী দুই বছরের আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন, তবে রাশিয়ার হিমায়িত ১৪০ বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম